News Flash

  • Home
  • খেলা
  •  ছোটদের ক্রিকেটে জয় দিয়ে শুরু মডার্ন, জিবি, প্রগতি প্লে সেন্টারের
Image

 ছোটদের ক্রিকেটে জয় দিয়ে শুরু মডার্ন, জিবি, প্রগতি প্লে সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর।। জয় দিয়ে সূচনা মডার্ন, জিবি এবং প্রগতি প্লে সেন্টারের। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে শনিবারও তিন মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নরসিং করে পঞ্চায়েতে গ্রাউন্ডের খেলায় প্রগতি প্লে সেন্টার ৪৫ রানের ব্যবধানে এগিয়ে চলো সংঘকে পরাজিত করেছে। টস জিতে প্রগতি প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩১ ওভার চার গোল খেলে সব কটি উইকেট হারিয়ে প্রগতি ১১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে অর্পণ ভট্টাচার্য সর্বাধিক ২৫ রান পায়। জবাবে ব্যাট করতে নেমে এগিয়ে চলো সংঘের ইনিংস শেষ হয় ৭০ রানে। সৈকত বৈশ্য সর্বাধিক ১৬ রান পায়। প্রগতির দেবপ্রিয় দে পাঁচ রানে ৪টি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব পেয়েছে। নীপকো মাঠে অনুষ্ঠিত দিনের অপার খেলায় মডার্ন প্লে সেন্টার ৯ উইকেটে বিশাল জয় পেয়েছে প্রতিপক্ষ তরুণ সংঘকে হারিয়ে। টস জিতে তরুণ সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ২৫ ওভার ১ বল খেলে সব কয়টি উইকেট হারিয়ে সাতষট্টি রান সংগ্রহ করে। দলের পক্ষে সায়ন্তন রায় সর্বাধিক বাইশ রান পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মডার্ন প্লে সেন্টার ১২ ওভার ২ বল খেলে এক উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মডার্নের আবীর দাস বাইশ রান পায়। এছাড়া পঙ্কজ চৌধুরী আট রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়। ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে অনুষ্ঠিত লীগের অপর খেলায়, জিবি প্লে সেন্টার ১২ রানে জয়ী হয়েছে। হারিয়েছে এন এস আর সিসি কে। টস দিতে জিবি প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভারে আট উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে উদয়ন পাল ৩৫ রান পায়। পাল্টা  ব্যাট করতে নেমে এনএসআরসিসি ১২২ রানে ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে সায়ন্তন পাল ৩০ এবং রাজদীপ পাল ২৬ রান পেলেও অন্যদের ব্যর্থতাই শেষ রক্ষা হয়নি। জিবি প্লে সেন্টারের ঋদ্ধিমান দাস ১৫ রানে তিনটি উইকেট পেয়ে ম্যাচের সেরা হয়েছে।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top