News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলমচৌড়ায় ৫০ লক্ষ টাকার গাঁজা গাছ ধবংস করল নিরাপত্তাকর্মীরা
Image

কলমচৌড়ায় ৫০ লক্ষ টাকার গাঁজা গাছ ধবংস করল নিরাপত্তাকর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ আশাবাড়ি ধুপুরিয়াবান্দ এলাকায় বিএসএফ পুলিশের যৌথ অভিযানে ৮০ হাজার গাঁজা গাছ ধবংস৷ ২০১৮ সালে বিজেপি সমর্থিত রাজ্যে সরকার আসার পর গাঁজা চাষ কিছুটা হ্রাস পেলেও আবারো গজিয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা চাষ৷ সোনামুড়া  মহকুমার বিভিন্ন থানা এলাকাগুলিতে রমরমিয়ে গাজা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে৷ এরমধ্যে কলমচৌড়া থানাধীন বন দপ্তরের জায়গায় চা বাগানের ন্যায় বুক ফুলিয়ে গাঁজা চাষ করছে গাঁজা চাষিরা৷ বক্সনগর ব্লক অন্তর্গত আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুপুরিয়াবান্ধ ইট ভাট্টা সংলগ্ণ এলাকায় গোপন খবরের ভিত্তিতে কলমচৌড়া থানার পুলিশ এবং আশাবাড়ি ও কামথানা বিওপির যৌথ উদ্যোগে এক গাজা বিরোধী অভিযান চালায়৷ গাঁজা বিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৩টি প্লটে আশি হাজার উপযুক্ত গাজা গাছ ধবংস করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়৷জানা যায়,এতে আনুমানিক প্রায় এক কোটি ৫০ লক্ষ টাকার গাঁজা গাছ ধবংস হয়েছে বলে সূত্রের খবর৷ কলমচৌড়া থানার ওসি প্রশান্ত কুমার দে জানায়,যদি কোন কারোর কাছে অবৈধ গাজা বাগানের তথ্য থাকে তাহলে পুলিশ ও বিএসএফকে খবর দেওয়ার জন্য৷ রাজ্যকে নেশা মুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে আগামী দিনেও আমাদের এই ধরনের নেশা বিরোধী অভিযান জারি থাকবে৷তবে কে বা কারা ধবংস হওয়া গাঁজাগুলির মালিক এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না৷ ধবংস হওয়া গাজাগুলির বাগান সম্পূর্ণ বন দপ্তরের বলে জানা যায়৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top