News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ৪০ নং বুথে বিজেপির জনসম্পর্ক অভিযান
Image

তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ৪০ নং বুথে বিজেপির জনসম্পর্ক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ ঘর ঘর বিজেপি এই স্লোগানকে সামনে রেখে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের উপস্থিতিতে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪০ নং বুথে জনসম্পর্ক অভিযান সংগঠিত করে বিজেপি কর্মী সমর্থকরা৷ বাড়ি বাড়ি গিয়ে বিধায়িকা কল্যাণী রায় সহ বিজেপি কর্মী সমর্থকরা সাধারন মানুষের সাথে কথা বলেন৷ বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর কি কি কাজ করা হয়েছে সেই বিষয়ে মানুষকে অবগত করা হয়৷ বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়েও সাধারন মানুষকে অবগত করা হয়৷ জন সম্পর্ক অভিযানে বেরিয়ে বিধায়িকা কল্যাণী রায় জানান জন সম্পর্ক অভিযানে মানুষের কাছ থেকে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে৷ তিনি আরও জানান সাধারন মানুষ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সঠিক ভাবে পাচ্ছে কিনা সেই বিষয়ে অবগত হয়েছেন এইদিন৷ এইদিনের জন সম্পর্ক অভিযানে বিধায়িকা কল্যাণী রায়ের সাথে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top