News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশ: বিজেপিতে যোগ দিলেন বুন্দেলখণ্ডের প্রবীণ কংগ্রেস নেতা ব্রিজ বিহারী পাটেরিয়া
Image

মধ্যপ্রদেশ: বিজেপিতে যোগ দিলেন বুন্দেলখণ্ডের প্রবীণ কংগ্রেস নেতা ব্রিজ বিহারী পাটেরিয়া

ভোপাল, ২৪ ডিসেম্বর (হি.স.): বিজেপিতে যোগ দিলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের প্রাক্তন বিধায়ক ব্রিজ বিহারী পাটেরিয়া। শনিবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী ভূপেন্দ্র সিংও। আগামী বছর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এমন পরিস্থিতিতে পাটেরিয়ার বিজেপিতে যোগ দেওয়া কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ব্রিজ বিহারী পাটেরিয়া ১৯৯৮ সালে সাগর জেলার দেওরি কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচনে জিতে বিধানসভায় পৌঁছেছিলেন। মন্ত্রী ভূপেন্দ্র সিং সাগর জেলার খুরাই বিধানসভার একজন বিধায়কও। কয়েকদিন ধরেই কংগ্রেসের ওপর ক্ষুব্ধ পাটেরিয়া। শনিবার তিনি মন্ত্রী ভূপেন্দ্র সিংয়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছান। এখানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁকে স্বাগত জানান। এরপর তাকে বিজেপির সদস্যপদ দেন মুখ্যমন্ত্রী।
মন্ত্রী ভূপেন্দ্র সিং পাটেরিয়াকে দলে যোগ দেওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইটের মাধ্যমে লিখেছেন, সাগর জেলার দেওরি বিধানসভার কংগ্রেস দলের প্রাক্তন বিধায়ক ব্রিজ বিহারী পাটেরিয়া আজ বিজেপি পরিবারে যোগ দিয়েছেন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top