News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে প্রবেশ করল ভারত জোড়ো যাত্রা, আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠল কংগ্রেস
Image

দিল্লিতে প্রবেশ করল ভারত জোড়ো যাত্রা, আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠল কংগ্রেস

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): দেশের বিভিন্ন রাজ্য ঘুরে এবার রাজধানীতে এসে পৌঁছল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। শনিবার ভোরে হরিয়ানার ফরিদাবাদের এনএইচপিসি মেট্রো স্টেশন থেকে শুরু হয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। প্রবল শীতকে উপেক্ষা করেই রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রায় পা মেলান কংগ্রেসের নেতা ও কর্মীরা। ফরিদাবাদ থেকেই দিল্লিতে প্রবেশ করে ভারত জোড়ো যাত্রা। সেই সময় উপস্থিত ছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা, জয়রাম রমেশ, অধীর রঞ্জন চৌধুরী-সহ অনেক শীর্ষ কংগ্রেস নেতৃত্ব।

দেখতে দেখতে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা প্রবেশ করল দিল্লিতে। এদিন সকালে নতুন করে উৎসাহ ও উদ্দীপনায় দিল্লিতে এগিয়ে চলে রাহুলের নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা। এদিন সকালে রাহুল গান্ধী বলেছেন, “কেউ কেউ ঘৃণা ছড়ালেও, দেশের সাধারণ মানুষ এখন ভালোবাসার কথা বলছেন। প্রতিটি রাজ্যে লক্ষাধিক মানুষ এই যাত্রায় যোগ দিয়েছেন। আমি আরএসএস-বিজেপির মানুষজনকে বলতে চাই, আমরা আপনাদের ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলতে এসেছি।’ এদিকে, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা দিল্লিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই দক্ষিণ-পূর্ব দিল্লির কিছু অংশে ট্র্যাফিক প্রভাবিত হয়েছে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top