News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে ঃ মুখ্যমন্ত্রী
Image

স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ রাজ্যের জেলা হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান ও স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে৷ সরকারের মূল লক্ষ্যই হচ্ছে রাজ্যবাসীকে স্বাস্থ্য ক্ষেত্রে সর্বোত্তম পরিষেবা প্রদান করা৷ আজ সন্ধ্যায় আগরতলার গোলাব বাগানে অবস্টেকট্রি’ এণ্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির ৩৬তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ তিনি বলেন, আগে সরকারের কাছে বিভিন্ন বিষয়ে দাবী করতে হতো৷ এখন দাবী করার আগেই চিকিৎসকদের প্রমোশন ও ত্রিপুরা হেলথ সার্ভিস রুলস সংশোধন করা হয়েছে৷
সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা৷ আগে এ রাজ্য থেকে অনেক রেফার হতো৷ এখন রেফার অনেকটাই কমে গেছে৷ তিনি বলেন, ব্যক্তিগতভাবে চিকিৎসক হওয়ার ফলে তিনি রাজ্যের চিকিৎসকদের সুুবিধা, অসুুবিধা সম্পর্কে ওয়াকিবহাল৷ তিনি বলেন, কোভিডের সময় ’রোগ বিশেষ’রা প্রচণ্ড ঝঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন৷ তাঁদের ভূমিকা ছিল মারাত্মক৷ রোগীদের সমস্যা সমাধানের মোকাবিলা করার চেষ্টা থাকতে হবে চিকিৎসকদের৷ রোগীর কাছে চিকিৎসকরাই হচ্ছেন ভগবান তুল্য৷
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ঠ ’ ও প্রসূতি রোগ বিশেষ’ ডা. দেবজ্যোতি করকে সম্মাননা ’াপন করা হয়৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রখেন বিধায়ক ডাক্তার দিলীপ দাস৷ সম্মেলন উপলক্ষে একটি মরণিকাও প্রকাশিত হয়৷ স্বাগত ভাষণ রাখেন সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান ডা. বাপ্পাদিত্য সোম৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগরতলা অবস্টেকট্রি’ এণ্ড গাইনোকোলজি সোসাইটির চেয়ারম্যান ডা. মঙ্গল মানিক দেববর্মা৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top