News Flash

Image

গাঁজা সহ আটক চার পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৪ ডিসেম্বর৷৷ যাত্রী সেজে গাঁজা পাচার করতে গিয়ে গাঁজা সমেত পুলিশের জালে আটক বহিঃ রাজ্য বিহারের চার গাঁজা পাচারকারী৷
ধৃতরা যথাক্রমে রাজ কুমার রায়,রাজু রায়,মোহন রায় ও বুল্লু রায়৷ উভয়ের বাড়ি বিহারের বৈশালী জেলায়৷ ঘটনা ত্রিপুরার উত্তর জেলার বাগবাসা আউট পোস্ট সংলগ্ণ আসাম আগরতলা জাতীয় সড়কে৷জানা গেছে,শনিবার সকাল এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে বাগবাসা আউট পোস্টের পুলিশ সাদা পোশাকে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কে ওৎপেতে বসে থাকে৷তখন পানিসাগর রেল স্টেশন থেকে একটি অটো করে বাগবাসার দিকে আসার পথে পুলিশ ঐ অটোতে তল্লাশি চালিয়ে গাঁজা সমেত বিহারের রাজ কুমার,রাজু,মোহন ও বুল্লু নামের চার গাঁজা পাচারকারীকে আটক করে থানায় নিয়ে যায়৷ এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মনগর মহাকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে উঠে আসে এই সাফল্য৷ ধৃতদের ব্যাগ সহ তাদের শরীরে তল্লাশি চালিয়ে ছোট ছোট প্যাকেটে মোট পনেরো কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়৷ উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল আনুমানিক দেড় লক্ষ টাকা৷ পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত অব্যাহত রেখেছে৷ রবিবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলেও জানান মহাকুমা পুলিশ আধিকারিক৷

Releated Posts

সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top