News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশার বিরুদ্ধে ছাত্র সমাজকে সচেতন করতে কল্যাণপুর থানার উদ্যোগে প্রয়াস কর্মসূচি
Image

নেশার বিরুদ্ধে ছাত্র সমাজকে সচেতন করতে কল্যাণপুর থানার উদ্যোগে প্রয়াস কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৪ ডিসেম্বর৷৷ কল্যাণপুর প্রতিনিধিত্তত্তত্তনে বিরুদ্ধে ছাত্রসমাজকে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করার পাশাপাশি সামাজিক বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা তৈরি করে এগিয়ে যাওয়ার বিশেষ আহবানে কল্যাণপুর আরক্ষা প্রশাসনের উদ্যোগে আজ ঘিলাতলী বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক প্রয়াস কর্মসূচি প্রতিপালিত হয়৷
এই প্রয়াস কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষক কৃপেশ দেব৷ শুরুতেই নেশার ভয়াবহতার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন বিদ্যালয়ের শিক্ষক দিলীপ বিশ্বাস৷ শ্রী বিশ্বাস আগামী দিনে নেশার বার বারন্ত রুখতে ছাত্রসমাজকে দায়িত্ব সহকারে এগিয়ে আসার আহ্বান রাখেন৷ প্রয়াস কর্মসূচিতে আলোচনা পাশাপাশি নেশার মাধ্যমে যে সমাজের ভবিষ্যৎ ক্রমান্বয়ে গভীর অন্ধকারের দিকে ধাবমান হচ্ছে সেই বিষয়ে সকলকে সজাগ এবং সতর্ক হওয়ার আহ্বান রাখে এই প্রয়াস কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে কল্যাণপুর থানার আধিকারিক তাপস মালাকার প্রয়াস কর্মসূচি সম্পন্ন করার ক্ষেত্রে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা সহযোগিতার হাত সম্প্রসারিত করায় সংশ্লিষ্ট সকলকে প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ তিনি নেশাসহ বিভিন্ন সামাজিক অপসংসৃকতি কিভাবে আমাদের সমাজকে ধবংস করছে সেই বিষয়ে গভীর উৎকণ্ঠ প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে সকলকে দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেন৷ এই প্রয়াস কর্মসূচি থেকে কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার ছাত্র-ছাত্রী সহ সংশ্লিষ্ট সকলকে নেশার বিরুদ্ধে জাগরিত হওয়ার পাশাপাশি বাল্যবিবাহ সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা নেওয়ার আবেদন রাখেন৷ এই প্রয়াস কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যাতে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় সে বিশেষ লক্ষ্যকে সামনে রেখে কল্যাণপুর আরক্ষা প্রশাসনের তরফ থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে দুটা ভলিবল তুলে দেওয়া হয়৷
এই গোটা কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কল্যাণপুরের সংবাদ কর্মী রাজীব ঘোষ, রাখাল ভট্টাচার্য, কৃপেশ শীল, শিক্ষক প্রসেনজিৎ দাস প্রমুখরা৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top