News Flash

  • Home
  • খেলা
  •  অমরপুরে ক্রিকেট জয়ী ইংলিশ মিডিয়াম
Image

 অমরপুরে ক্রিকেট জয়ী ইংলিশ মিডিয়াম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর।।বড় ব্যবধানে জয় পেলো অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল। উদয়ন পালের অলরাউন্ড পারফরম্যান্সে। ১৩০ রানে পরাজিত করলো রাঙ্গামাটি স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত  অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। শনিবার চন্ডিবাড়ি স্কুল মাঠে অনুষ্টিত ম্যাচে অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে। দলের পক্ষে উদয়ন পাল ১০০ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫১, বিভোর সাহা ১৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ (‌অপ:) এবং সন্দীপ সরকার ৭৪ বল  খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪৮ রান। রাঙ্গামাটি স্কুলের পক্ষে সঞ্জয় দাস, শায়ন দাস এবং রূপক দাস ২ টি করে উইকেট পেয়েছে। জবাবে খেলতে নেমে উদয়ন পালের (‌৩/‌৬) দুরন্ত বোলিংয়ে মাত্র ৪১ রানে গুটিয়ে যায় রাঙ্গামাটি স্কুল।দল সর্বোচ্চ ১৭ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে নকুল দাস ২২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুলের উদয়ন ছাড়া আদিত্য‌‌ সাহা, অবনিত সাহা এবং বিরাজ দেব দুটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top