News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় সিপিএমের মিছিল ও সভা অনুষ্ঠিত
Image

তেলিয়ামুড়ায় সিপিএমের মিছিল ও সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ সংবিধান রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার সহ জনজীবনের জ্বলন্ত সমস্যার সমাধানের দাবি নিয়ে  শনিবার তেলিয়ামুড়া শহরে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়৷ পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির আহ্বানে শনিবার তেলিয়ামুড়ার সিপিআইএমের কার্যালয়ের সামনে থেকে এক মিছিল শুরু হয়ে শিশু বিহার চৌমুহনী ভায়া করইলং সুকল চৌমুহনিতে এসে এক সভা সংঘটিত হয়৷ এই সভায় প্রাক্তন বিধায়িকা গৌরী দাসের সভাপতিত্বে আলোচনা করেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য সুবীর সেন৷ সুবীর সেন বলেন, গোটা ত্রিপুরা রাজ্যের সাথে সাথে তেলিয়ামুড়াতেও দীর্ঘ প্রায় ৫৭ মাসের জোট শাসনে গণতন্ত্রের টুটি চেপে ধরা হয়েছে৷ বিরোধী দলের উপর প্রতিনিয়ত আক্রমণ সংঘটিত করা সহ মানুষের নৈতিক অধিকার, কথা বলার অধিকার ভূলুণ্ঠিত বলে সুবীর সেন দাবি করেন৷ দিনের পর দিন রাজনৈতিক সন্ত্রাসের মাধ্যমে মানুষের উপর বর্তমান বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে বলে করইলং সুকল চৌমুহনীতে আয়োজিত  সভায় দাবি করেন সিপিআইএম নেতা সুবীর সেন৷ শ্রী সেন অনেকটা হুশিয়ারি দিয়ে বলেন আর নয়, অনেক হয়েছে৷ এখন থেকে যখনই আক্রমণ করা হবে প্রতি আক্রমণের জন্য বাম যুবকর্মী সহ কর্মী সমর্থকরা তৈরি রয়েছেন বলে করইলং  সুকল চৌমুহনী থেকে প্রকাশ্যে হুশিয়ারি দেন এই বাম নেতা৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top