News Flash

  • Home
  • দেশ
  • মহিলাদের গোপণ ছবি তুলে ব্ল্যাকমেল, গ্রেফতার অভিযুক্ত
Image

মহিলাদের গোপণ ছবি তুলে ব্ল্যাকমেল, গ্রেফতার অভিযুক্ত

সোনারপুর, ২৪ ডিসেম্বর (হি. স.) : মডেলিংয়ে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে মহিলাদের গোপন ছবি তোলা, তাদের সাথে অন্তরঙ্গ হওয়া এবং পরে সেই সমস্ত ছবি দেখিয়ে দিনের পর দিন মহিলাদের ব্ল্যাকমেল করে তাঁদের কাছ থেকে জোর টাকা হাতানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অঙ্কিত শর্মা নামে ওই যুবকের বিরুদ্ধে এ বিষয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশ অঙ্কিতকে গ্রেফতার করেছে। ধৃতকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

এক যুবতীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবক অঙ্কিত শর্মাকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ। ধৃতের বাড়ি গড়িয়া এলাকায়। অভিযুক্ত নিজেকে ফটোগ্রাফার বলে পরিচয় দিত। সোশাল মিডিয়ায় বিভিন্ন মহিলাকে মেসেজ করে মডেলিং ও মডেলিংয়ের মাধ্যমে টাকা উপার্জনের টোপ দিত। মুলত কলেজ ছাত্রী, গৃহবধূ ও চাকরিরত মহিলাদের আরও উপার্জনের টোপ দিয়ে মেসেজ করতো। যারা রাজি হত তাদের বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে ছবি তুলত ও তাদের সাথে অন্তরঙ্গ হত। পরে সেইসমস্ত ছবি সোশাল মিডিয়ায় বা পাবলিক করে দেওয়ার হুমকি দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করত অভিযুক্ত। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

Releated Posts

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top