News Flash

Image

এগিয়ে চলো সংঘের উদ্যোগ শিশু মেলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ প্রত্যেকটি শিশুই কিছু প্রতিভা নিয়ে জন্মায়৷ শিশুদের সেই অর্ন্তনিহিত প্রতিভাকে বিকশিত করার ক্ষেত্রে অভিভাবক সহ সমাজের সকল নাগরিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে৷ আজ আগরতলার এগিয়ে চলো সংঘ আয়োজিত ৩৪তম শিশু মেলা-২০২২’র আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ তিনি বলেন, অভিভাবকদের নিজস্ব চাহিদা শিশুদের উপর চাপিয়ে দিলে শিশুদের প্রক’ত বিকাশ বিঘিত হতে পারে৷ তাই কোনও অবস্থাতেই শিশুদের উপর যাতে কোন প্রকার চাপ সৃষ্টি না হয় সেই দিকে অভিভাবকদের সর্বদা সচেতন থাকতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, শিশুদের সর্বোত্তম জায়গায় শিক্ষা গ্রহণের উপর অভিভাবকদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে৷ এই সর্বোত্তম জায়গায় শিক্ষার মাধ্যমেই অভিভাবকরা তাদের শিশুটি কোন বিষয়ে আগ্রহী তার একটি সুুস্পষ্ট ধারণা পাবে যা শিশুর সঠিক পরিচালনায় সহায়ক হবে৷ মুখ্যমন্ত্রী এগিয়ে চলো সংঘের এই শিশু মেলা অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন৷
অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের কর্পোরেটর জাহ্ণবী দাস চৌধুরী বলেন, ছেলেমেয়েরা বর্তমানে মোবাইলের প্রতি আশক্ত হয়ে পড়ছে৷ এ থেকে উত্তরনের জন্য এ ধরণের শিশু মেলা আয়োজন একান্ত প্রয়োজন৷ ছেলেমেয়েদের সাংস্ক’তিক কর্মসূচি, খেলাধুলা সহ বিভিন্ন সৃজনশীল কাজে জড়িয়ে রাখার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন৷ অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ ও এগিয়ে চলো সংঘের সাধারণ সম্পাদক সুুমন্ত গুপ্ত বক্তব্য রাখেন৷ স্বাগত বক্তব্য রাখেন শিশুমেলার আহ্বায়ক ঝলক দে৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন এগিয়ে চলো সংঘের সভাপতি চ’ল নন্দী৷ অনুষ্ঠানে এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে বিশিষ্ট শিশু ক্রীড়াবিদ মৃন্ময়ী সূত্রধরকে ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ৫ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়৷ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা মৃন্ময়ী সূত্রধরের হাতে এই আর্থিক পুরস্কার তুলে দেন৷ উল্লেখ্য, এগিয়ে চলো সংঘ আয়োজিত এই শিশুমেলা আগামী ২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত চলবে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top