News Flash

Image

কল্যাণপুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৪ ডিসেম্বর৷৷  শনিবার সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কল্যাণপুর থানাধীন লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের জলাইছড়া এলাকাতে৷
ঘটনার বিবরণে প্রকাশ সকাল আনুমানিক নয়টা নাগাদ কল্যানপুর থানায় খবর আসে যে লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের জলাইছরা এলাকার সাঁওতাল বস্তি সন্নিহিত এলাকাতে প্রায় ৬০ ঊর্ধ এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে৷ এই সংবাদ শোনার পর কল্যাণপুর থেকে পুলিশ এবং অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসার পথে সংশ্লিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করে বলে জানা গেছে৷  পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম লক্ষ্মীচরণ উড়াং,পিতা মৃত লালু উরাং৷
এই মৃত্যুর ঘটনা নিয়ে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যদিও ঘটনা সম্পর্কে কোন প্রকারের তথ্য জানা যায়নি, তবে অনুমান অতিরিক্ত মদ্যপানের ফলেই এই প্রৌঢ় ব্যক্তির মৃত্যু হয়েছে৷
এ ব্যাপারে নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কল্যাণপুর থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত চলছে, তবে কল্যাণপুর পুলিশও ধারণা করছে হয়তোবা অতিরিক্ত মদ্যপানের ফলেই এই মৃত্যু হতে পারে, যদিও ময়না তদন্তের রিপোর্ট বেরিয়ে না আসা পর্যন্ত পুলিশ এই মৃত্যুর ব্যাপারে তেমন কিছু বলতে পারছে না৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top