News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় লিঙ্গ বৈষম্যের অবসানে উঠল আওয়াজ
Image

ত্রিপুরায় লিঙ্গ বৈষম্যের অবসানে উঠল আওয়াজ

আগরতলা, ২৩ ডিসেম্বর(হি. স.) : দেশ এখনো লিঙ্গ ভিত্তিক বৈষম্যের অভিশাপ মুক্তি পায়নি। তাই, ত্রিপুরায় লিঙ্গ বৈষম্যের অবসানে আওয়াজ উঠেছে। ওই বৈষম্যের অবসানে শুক্রবার আগরতলায় সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়েছে। ওই পদযাত্রা উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রম করে রবীন্দ্রভবনের সামনে এসে শেষ হয়েছে। মূলত লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে  মানুষকে সচেতন করার লক্ষ্যেই এই আয়োজন বলে জানান আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস।

এদিন তিনি বলেন, লিঙ্গ ভিত্তিক বৈষম্য এবং সমাজে নারীদের পরিবারিক ও অথনৈতিক সমস্যা দূর করার জন্য পথসভার আয়োজন করা হয়েছে। তার আগে জনসচেতনার লক্ষ্যে মিছিল শহর পরিক্রমা করেছে।

তাঁর দাবি, এদিন পথসভায় ২৫০ জন স্ব-সহায়ক দলের সদস্যরা অংশ নিয়েছেন। সাথে তিনি যোগ করেন, বিশেষ শ্রেণীকে বিশেষ সুবিধা কিংবা বঞ্চিত রাখা না হয় তার দিকে নজর রাখতে হবে সকলকে। নারীরা যাতে কোনো অধিকার থেকে বঞ্চিত না হয় সে দিকে সকলে নজর রাখতে হবে।

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top