News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় গভীর জঙ্গলে নিখোঁজ ব্যক্তির পঁচাগলা মৃতদেহ উদ্ধার
Image

ত্রিপুরায় গভীর জঙ্গলে নিখোঁজ ব্যক্তির পঁচাগলা মৃতদেহ উদ্ধার

শান্তিরবাজার(ত্রিপুরা), ২৩ ডিসেম্বর(হি. স.) : ত্রিপুরায় গভীর জঙ্গলে নিখোঁজ ব্যক্তির পঁচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। দক্ষিণ জেলায় শান্তিরবাজার মহকুমায় জোলাইবাড়ির কোয়াইফাং এডিসি ভিলেজের অবিন্দ্র পাড়ার বাসিন্দা হেমন্ত ত্রিপুরার মৃতদেহ নিখোঁজের দুইদিন পর উদ্ধার হয়েছে। তাঁর মৃতদেহে পচন ধরেছে বলে পুলিশ জানিয়েছে।

বাইখোড়া থানার ওসি বিষ্ণু দাস জানিয়েছেন, গত ২০ ডিসেম্বর বাঁশ কাটার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন হেমন্ত ত্রিপুরা। এরপর তিনি ঘরে ফিরে আসেননি। অনেক খোজাখুঁজির পর বৃহস্পতিবার রাতে গভীর জঙ্গলে তাঁর মৃতদেহ উদ্ধার করেন এলাকাবাসী। খবর পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের মর্গে রাখে। আজ ময়না তদন্তের পর মৃতদেহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

বাইখোড়া থানার ওসির কথায়, মৃতদেহে পচন ধরেছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে এবং পুলিশ তদন্তও শুরু করেছে। তাঁর মৃত্যু ভীষণ রহস্যজনক বলে দাবি এলাকাবাসীর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top