News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূল কর্মী খুনের ঘটনায় দোষীসাব্যস্ত প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র সহ তিনজন
Image

তৃণমূল কর্মী খুনের ঘটনায় দোষীসাব্যস্ত প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র সহ তিনজন

বিধাননগর, ২১ ডিসেম্বর (হি.স.) : তৃণমূল কর্মী মদন খানকে গুলি করে খুনের ঘটনায় দোষীসাব্যস্ত করা হল প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র সহ তিনজনকে। সাজা ঘোষণা হবে বৃহস্পতিবার।

২০১০ সালে বাঁকুড়ায় তালডাংরায় তৃণমূল নেতা খুনে জড়িত থাকার অভিযোগ ওঠে মনোরঞ্জনের বিরুদ্ধে। সেই মামলায় এদিন মনোরঞ্জন পাত্র, জিতেন পাত্র ও রমজান খানকে দোষীসাব্যস্ত করল বিধাননগর এমপি এমএলএ কোর্ট। এই মামলায় ২২ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করে তিনজনকে দোষীসাব্যস্ত করা হয়। সাজা ঘোষণা হবে বৃহস্পতিবার। অভিযোগ ছিল, মদন খানকে বারবার সিপিএমে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তিনি তা না মানায় খুন করা হয় বলেই অভিযোগ ওঠে। বুধবার এমপি এমএলএ কোর্টে ছিল সেই মামলার শুনানি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top