News Flash

  • Home
  • দিনের খবর
  • বালুরঘাটে যাত্রীবাহী ট্রেকার ও টোটোর সংঘর্ষে জখম একাধিক
Image

বালুরঘাটে যাত্রীবাহী ট্রেকার ও টোটোর সংঘর্ষে জখম একাধিক

বালুরঘাট, ২১ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের সার্কিট হাউস সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী ট্রেকার ও টোটোর সংঘর্ষে গুরুতর জখম হলেন টোটোর যাত্রী ও চালক। পাশাপাশি, ট্রেকারের কয়েকজন যাত্রীও এই দুর্ঘটনায় আহত হয়েছেন। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে ।

স্থানীয় মানুষদের সহযোগিতায় দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তারপরেই বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশের সাহায্যে আরও কিছু যাত্রী চিকিৎসার জন্য হাসপাতালে যান। অন্যদিকে, দুর্ঘটনাগ্রস্থ ট্রেকারের চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেপরোয়া বাইক ডিভাইডারের মাঝের ফাঁকা জায়গা দিয়ে পার হচ্ছিল। সেই সময় ট্রেকার তাকে বাঁচাতে ব্রেক করতেই নিয়ন্ত্রণ হারিয়ে উলটো পাশের টোটোকে ধাক্কা মারে। এই বিষয়ে এক প্রত্যক্ষদর্শী প্রসেনজিৎ মার্ডি জানান, ট্রেকারটি বালুরঘাট থেকে কুমারগঞ্জের দিকে যাচ্ছিল এবং টোটোটি শহরের দিকে আসছিল। দুর্ঘটনার পর টোটোর অবস্থা ভীষণ খারাপ। চালক ও যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় লোকজন মিলে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top