News Flash

  • Home
  • দেশ
  • ফের চিন্তা বাড়াচ্ছে কোভিড, শীর্ষ স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মনসুখ মান্ডভিয়া
Image

ফের চিন্তা বাড়াচ্ছে কোভিড, শীর্ষ স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): চিন-সহ বিশ্বের বিভিন্ন দেশে আচমকাই বৃদ্ধি পাচ্ছে করোনার দাপট। স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে ভারতেও, করোনা পরিস্থিতি নিয়ে তাই আগেভাগে বৈঠক বসল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বুধবার শীর্ষ স্বাস্থ্য কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। এই বৈঠকে উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য ডাঃ ভি কে পল, কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান এন কে আরোরা, ডিজি আইসিএমআর ডাঃ রাজীব বেহল। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ রাজেশ গোখলে, ডাঃ অতুল গোয়েল প্রমুখ। প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যগুলিকে কোভিড পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং করতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top