News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের হিড়িক
Image

তেলিয়ামুড়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের হিড়িক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং  শিলান্যাশ অব্যাহত রয়েছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য দপ্তরের মন্ত্রীরা এই শিলান্যাস কর্মসূচিতে অংশ নিচ্ছেন৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার খোয়াই জেলার তেলিয়ামুড়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ এদিনএক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা৷বুধবার দুপুরে চাকমাঘাট ব্রিজ সংলগ্ণ মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকমা ঘাট গ্রামীণ বাজার তথা লক্ষিরাম হাট এর নবনির্মিত ভবন এর শুভ  উদ্বোধন করেন৷ এছাড়া, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় এর পাকা বাড়ি ,কৃষ্ণপুর কৃষক জ্ঞানার্জন কেন্দ্র,  কাঁকড়া ছড়া থেকে বিলাইহাম পর্যন্ত সড়কের ভার্চুয়াল উদ্বোধন করেন৷ প্রদীপ প্রজননের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের পর একে একে অতিথিরা ভাষণ তুলে ধরেন৷ মুখ্যমন্ত্রী ছাড়াও ঐ দিন উপস্থিত ছিলেন   বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক অতুল দেববর্মা সহ বিভিন্ন আধিকারিক সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন রাজ্য সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে নানা বিতর্ক প্রকল্প কর্মসূচি হাতে নিয়ে কাজ করে যাচ্ছে মানুষের স্বার্থে৷ কৃষি থেকে শিক্ষা গ্রামীন উন্নয়ন সর্বক্ষেত্রেই মানুষের সরকার মানুষের পাশে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে ও রাজ্যের আপামর জনগণ এই সরকারকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন রাজ্যের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যেসব প্রকল্প বাস্তবায়িত হয়েছে তা বিগত কোন সরকারের আমলেই সম্ভব হয়নি৷ উন্নয়নের নিরিখেই রাজ্যের জনগণ পুনরায় বিজেপি দলকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন৷৷ এদিন অনুষ্ঠানগুলিতে ব্যাপক সংখ্যক মানুষের সমাগম ছিল লক্ষণীয়৷ অনুষ্ঠানের লোকজনের সমাগম ছিল চোখে পড়ার মতো৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top