News Flash

  • Home
  • দেশ
  • কোভিড প্রোটোকল অনুসরণ করুন অথবা ভারত জোড়ো যাত্রা স্থগিত করুন, রাহুল ও গেহলটকে চিঠি মনসুখের
Image

কোভিড প্রোটোকল অনুসরণ করুন অথবা ভারত জোড়ো যাত্রা স্থগিত করুন, রাহুল ও গেহলটকে চিঠি মনসুখের

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): চিনে করোনা বৃদ্ধির খবরে উদ্বিগ্ন ভারতও। করোনা-বৃদ্ধির শঙ্কায় চিন্তায় ভারত সরকার। এই পরিস্থিতিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। মঙ্গলবার (২০ ডিসেম্বর) লেখা চিঠিতে রাহুল ও গেহলটের কাছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া অনুরোধ জানিয়েছেন, কোভিড প্রোটোকল অনুসরণ করুন অথবা ভারত জোড়ো যাত্রা স্থগিত করুন।

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা বুধবারই হরিয়ানায় প্রবেশ করেছে। এর আগে রাজস্থানে দীর্ঘ পথ অতিক্রম করেছে এই যাত্রা। এই পরিস্থিতিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। চিঠিতে বলা হয়েছে, ভারত জোড়ো যাত্রার সময় কোভিড নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করতে হবে। যাঁরা টিকা নিয়েছেন শুধুমাত্র তাঁরাই অংশ নিতে পারবেন।
এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই চিঠির প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, বিজেপির কাছে আমি জানতে চাই, গুজরাটে ভোটের সময় প্রধানমন্ত্রী মোদী কী কোভিড প্রোটোকল মেনে ছিলেন? আমার মতে, মনসুখ মান্ডভিয়া রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রা পছন্দ করছেন না, কিন্তু মানুষ পছন্দ করছে এবং এতে যোগ দিচ্ছে। মান্ডভিয়াকে জনসাধারণের দৃষ্টি সরানোর জন্য নিযুক্ত করা হয়েছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top