News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানায় প্রবেশ করল ভারত জোড়ো যাত্রা, রাহুল বললেন দুই মতাদর্শের মধ্যে এখন লড়াই
Image

হরিয়ানায় প্রবেশ করল ভারত জোড়ো যাত্রা, রাহুল বললেন দুই মতাদর্শের মধ্যে এখন লড়াই

নূহ, ২১ ডিসেম্বর (হি.স.): রাজস্থানের গণ্ডি পেরিয়ে এবার হরিয়ানায় প্রবেশ করল ভারত জোড়ো যাত্রা। বুধবার সকালে হরিয়ানার নূহ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। এদিন সকালে ভারত জোড়ো যাত্রা শুরু হওয়ার আগে হরিয়ানা-রাজস্থান সীমানায় একটি জনসভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধী। সেখানে তিনি বলেছেন, এখন লড়াই মূলত দু’টি মতাদর্শের মধ্যে।

রাহুল গান্ধী বলেছেন, “আজকাল কংগ্রেস, বিজেপি, সমাজবাদী পার্টির নেতাদের সঙ্গে জনসাধারণের মধ্যে ব্যবধান রয়েছে। নেতারা মনে করেন জনসাধারণের কথা শোনার দরকার নেই এবং ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেন। আমরা এই যাত্রার মাধ্যমে তা দূর করার চেষ্টা করছি।” রাজস্থান থেকে হরিয়ানায় ভারত জোড়ো যাত্রা প্রবেশের সময় উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা, কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা, দীপেন্দর সিং হুডা-সহ হরিয়ানা কংগ্রেসের অনেক নেতা।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top