News Flash

  • Home
  • দেশ
  • আপাতত দিল্লি যেতে হচ্ছে না অনুব্রতকে, হাইকোর্টের নির্দেশে ঠাঁই নিজভূমেই
Image

আপাতত দিল্লি যেতে হচ্ছে না অনুব্রতকে, হাইকোর্টের নির্দেশে ঠাঁই নিজভূমেই

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি. স.) : বছরের শেষটা বাংলাতেই কাটবে অনুব্রত মণ্ডলের। আপাতত তাঁকে দিল্লি যেতে হচ্ছে না। রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা হয়েছিল, তার শুনানির দিন ধার্য হল ২০২৩-এর ৯ জানুয়ারি। তার আগে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি। এমনটাই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

সুতরাং আপাতত বাংলাতেই থাকছেন গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। প্রথমে মামলাটি দিল্লি হাইকোর্টের বিচারপতি জয়রাম ভাম্বানির বেঞ্চে উঠেছিল। পরে অনুব্রতর আইনজীবী কপিল সিব্বলের আর্জি মেনে মামলার বেঞ্চ বদল হয়। বুধবারই বিচারপতি যশমীত সিং-এর বেঞ্চে শুনানি হয়। পরবর্তী শুনানির দিন যা রায় দেওয়া হবে, তা জানার পরেই পরবর্তী পদক্ষেপ করার কথা বলা হয়েছে।

আগামী শুক্রবার থেকে দিল্লি হাইকোর্টে বড়দিনের ছুটি পড়ে যাচ্ছে। এছাড়া বিচারপতি যশমীত সিং নিজেও ছুটিতে যাচ্ছেন। অবকাশকালীন বেঞ্চে হবে না এই মামলার শুনানি। তাই শুনানির দিন ৯ জানুয়ারি ধার্য করা হয়েছে। ফলে এবছর অন্তত অনুব্রতর দিল্লি যাওয়ার কোনও সম্ভাবনা রইল না। ফলে তিনি অনেকটা লম্বা সময় পেয়ে যাচ্ছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top