News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুরুলিয়ায় গৃহ বধূর অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার স্বামী-শাশুড়ি
Image

পুরুলিয়ায় গৃহ বধূর অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার স্বামী-শাশুড়ি

পুরুলিয়া, ২০ ডিসেম্বর (হি.স.) :বিয়ে এক বছরের মধ্যে পুরুলিয়ায় অস্বাভাবিক ভাবে মৃত্যু হল বধূর। পুরুলিয়া সাতুড়ি থানা এলাকার এই ঘটনায় মৃতার বাবার খুনের অভিযোগে মঙ্গলবার গ্রেফতার হলেন স্বামী এবং শাশুড়ি।

পুলিশ সূত্রে খবর, চলতি বছরের মার্চে পুরুলিয়া শহরের নডিহা এলাকার বাসিন্দা ধীরেন মোদকের ছোট মেয়ে মালার বিয়ে হয় সাতুড়ি থানা এলাকার বাঁকুলিয়া গ্রামের বাসিন্দা লাল্টু মোদকের সঙ্গে। বিয়ের সময় মেয়ে ও তাঁর শ্বশুরবাড়িকে নগদ এক লক্ষ টাকা ছাড়াও সোনার চুড়ি, কানের দুল, গলার হার এবং নানা আসবাবপত্র যৌতুক দিয়েছিলেন ধীরেন। কিন্তু গয়না নাকি মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের পছন্দ হয়নি। এ নিয়ে বিয়ের পর পরই ঝামেলা হয়, মেয়েকে কথা শোনানো হয়। ধীরেনের দাবি, অষ্টমঙ্গলার সময় মেয়ে তাঁদের কাছে এসে এই কথা জানান।

ধীরেনের অভিযোগ, কিছু দিন পর আরও ২ লক্ষ টাকা দাবি করে মেয়ের শ্বশুরবাড়ি। সেই টাকা দিতে না পারায় মালাকে নির্যাতন করতেন তাঁর স্বামী এবং শাশুড়ি। মাঝেমধ্যে সে কথা এসে বাবা-মাকে জানাতেন মালা। এর পর ধীরেন রবিবার জানতে পারেন যে, তাঁর মেয়ে মারা গিয়েছেন। তড়িঘড়ি মেয়ের শ্বশুরবাড়ি যান ধীরেন। তাঁকে বলা হয়, স্থানীয় মুরাডি হাসপাতালে দেহ আছে। ধীরেনের দাবি, হাসপাতালে গিয়ে মৃত মেয়ের মুখে এবং কানে আঘাতের চিহ্ন দেখেন তিনি। মেয়েকে খুনের অভিযোগে জামাই এবং তাঁর মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কন্যাহারা বাবা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ লাল্টু দে এবং তাঁর মা কুড়ানি দে-কে গ্রেফতার করেছে।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top