News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকরির দাবীতে ফের উপমুখ্যমন্ত্রীর বাড়িতে ধরনা দিল এসটিজিটি উত্তীর্ণ বেকাররা
Image

চাকরির দাবীতে ফের উপমুখ্যমন্ত্রীর বাড়িতে ধরনা দিল এসটিজিটি উত্তীর্ণ বেকাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷  মঙ্গলবার এক সঙ্গে নিয়োগের দাবি নিয়ে শিক্ষা মন্ত্রীর পর অর্থ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এস টি জি টি উত্তীর্ণরা৷ অর্থ মন্ত্রীর সঙ্গে আলোচনায় সন্তোষ ব্যক্ত করেন এস টি জি টি উত্তীর্ণরা৷  চাকুরী ক্ষেত্রে সংরক্ষণ নীতি সঠিক রেখে আসন বৃদ্ধি করে নিয়োগ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷ এই সংবাদ পাওয়ার পর মঙ্গলবার এস টি জি টি উত্তীর্ণরা শিক্ষা মন্ত্রীর বাসভবনে যান তাদের এক সঙ্গে নিয়োগ করার দাবি নিয়ে৷  তাদের বক্তব্য ছিল মামলা চলায় এই নিয়োগ পক্রিয়া বন্ধ ছিল৷ এখন সেই মামলার নিস্পত্তি ঘটেছে৷ আর তাই শিক্ষা মন্ত্রীর কাছ থেকে এখন সদুত্তর মিলবে বলে আশা ব্যক্ত করেন তারা৷ তাদের বক্তব্য শিক্ষা মন্ত্রী তাদের নিয়োগের ক্ষেত্রে কোন সদুত্তর দেয়নি৷ উল্টে অর্থ দপ্তরের উপর সিদ্ধান্ত ছেড়েছেন৷ শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলে হতাশ হয়ে অর্থমন্ত্রীর কাছে যান তারা৷ সেখানে গিয়ে এক প্রতিনিধি দল অর্থ মন্ত্রীর সঙ্গে কথা বলেন৷ বেশ খানিকক্ষন তাদের সঙ্গে কথা বলেন অর্থ মন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ পরে তিনি জানান তাদের মনে কষ্ট রয়েছে৷ তাদের বক্তব্য শুনতে হবে৷ এই বিষয়ে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন৷ অন্যদিকে অর্থ মন্ত্রীর সঙ্গে আলোচনায় সন্তোষ ব্যক্ত করেন এস টি জি টি উত্তীর্ণরা৷

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top