News Flash

Image

বক্সনগরে তিপ্রা মথার মিছিল ও সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২০ ডিসেম্বর৷৷  বক্সনগর বিধানসভা কেন্দ্রের ভেলোয়ারচড় বাজারে তিপ্রা মথার উদ্যোগে মঙ্গলবার এক মিছিল  সংঘটিত করা হয়৷  মিছিল শেষে পথসভার আয়োজন করা হয়৷ এই পথসভায় উপস্থিত ছিলেন বক্সনগর তিপ্রা মথার ব্লক সভাপতি বীরভদ্র দেববর্মা এবং যুব তিপ্রা মথার ব্লক সভাপতি সুব্রত দেববর্মা, বক্সনগর তিপরা মথা দলের বিশিষ্ট কার্যকর্তা তথা সমাজসেবক আমিনুল ইসলাম, আবু খায়ের মিয়া, এবং দলের জেলার কোষাধক্ষ রাকেশ দেববর্মা৷ বক্তারা ভাষণ রাখতে গিয়ে বলেন, তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে একটি সুসংগঠিত সামাজিক কাজকর্মের মাধ্যমে  রাজ্যের সমস্ত স্তরের জনগণকে নিয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোরের হাতকে শক্ত করে আগামী দিনে রাজ্যে ক্ষমতায় আসবেন বলে বক্তারা দাবি করেন৷ এখন দেখার বিষয় বক্সনগর ব্লক এলাকায় তিপ্রা মথা সংখ্যালঘু এবং উপজাতি অধ্যুষিত এলাকায় কতটুকু প্রভাব বিস্তার করে, আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে ক্ষমতার মসনদ দখল করতে পারে৷

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top