News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি : বিদর্ভকে থামালো অজয় ব্যাটার্সদের দিকে তাকিয়ে ত্রিপুরা
Image

রঞ্জি : বিদর্ভকে থামালো অজয় ব্যাটার্সদের দিকে তাকিয়ে ত্রিপুরা

বিদর্ভ-‌২৬৪

ত্রিপুরা-‌৩/‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।।ঘরের মাঠের অল্প রানে গুটিয়ে যায় বিদর্ভ। অজয় সরকারের বিধ্বংসী বোলিংয়ের সৌজন্যে। ত্রিপুরা এখন তাকিয়ে থাকবে ব্যাটসম্যানদের দিকে। বোলাররা নিজেদের দাযিত্ব যথাযথ পালন করেছেন। এখন ব্যাটসম্যানরা নিজেদের দাযিত্ব পালন করতে পারলেই চালকের আসনে থাকবে ত্রিপুরা। নাগপুরে অনুষ্ঠিত রণজি ট্রফি ক্রিকেটে। ওই রাজ্যের ভি সি এ স্টেডিয়ামে প্রথম দিনের শেষে বিদর্ভের গড়া ২৬৪ রানের জবাবে ত্রিপুরা কোনও উইকেট না হারিয়ে ৩ রান করে। রাজ্যদলের স্পিডস্টার অজয় সরকার ৬ উইকেট পেয়েছেন। এখনও ত্রিপুরা পিছিয়ে ২৬১ রানে। রাজ্যদলের যে ব্যাটিং গভীরতা, ব্যাটসম্যান-‌রা যদি দায়িত্ব নিয়ে উইকেটে টিকে থাকার মানসিকতা দেখাতে পারে তাহলে অবশ্যই লিড নিতে পারবে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুকরুতেই চাপে পড়ে যায় স্বাগতিক দল। দলীয় ২০ রানে বিদর্ভ হারায় দলনায়ক এফ ফজলকে (‌১৮)। এ অবস্থায় এস রঙ্গাস্বামীর সঙ্গে রুখে দাড়ান অথর্ব টাইডে। ওই জুটি প্রতিরোধ গড়ে তুলেন। দ্বিতীয় উইকেটে ওই জুটি ১৬৪ বল খেলে যোগ করেন ৯৪ রান। রাঙ্গাস্বামী ১০৯ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৯ এবং অথর্ব ৮৩ বল খেলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৫৩ রান করেন। ওই দুইজন আউট হতেই ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণের মুখি ক্রমাগত উইকেট হারাতে থাকে বিদর্ভ।দল ৮৩.‌৩ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৬৪ রান করতে সক্ষম হয়। এছাড়া দলের পক্ষে‌ এ ওয়াদকর ৪৮ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, এ সারভাটে  ৭৩ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং এ ওয়াখারে ৫১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। ত্রিপুরার পক্ষে অজয় সরকার (‌৬/‌৭৪) এবং রজত দে (‌২/‌১৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে ত্রিপুরা ২ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ৩ রান করে। বিক্রম দাস ৩ বল খেলে ৩ রানে এবং বিশাল ৯ বল খেলে কোনও রান না করে উইকেট টিকে রয়েছেন। লিড নিতে হলে আজ দ্বিতীয় দিনে ত্রিপুরার দুই ওপেনারকে বড় ইনিংস খেলতে হবে। আর তা করতে পারলেই সুবিধে জনক জায়গায় চলে যাবে ত্রিপুরা। ‌‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top