News Flash

  • Home
  • প্রধান খবর
  • রায়গঞ্জে বাইকের ধাক্কায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের
Image

রায়গঞ্জে বাইকের ধাক্কায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের

রায়গঞ্জ, ২০ ডিসেম্বর (হি.স.): উত্তর দিনাজপুরের করণদিঘি থানার মহেশপুর এলাকার রাজ্য সড়কের উপরে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহম্মদ মহসিন(৪৩) বাড়ি মহেশপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায়। দিন কয়েক আগে বাড়িতে এসেছিলেন ওই ব্যক্তি। এদিন সাইকেল নিয়ে মহেশপুর বাজারে যাওয়ার পথে দ্রুতগতিতে আসা একটি বাইকের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় তাঁর। এদিন বিকেলে দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top