News Flash

  • Home
  • খেলা
  • শিমোগার পথে ত্রিপুরার মেয়েরা অভিযান শুরু হিমাচলে মুখোমুখি
Image

শিমোগার পথে ত্রিপুরার মেয়েরা অভিযান শুরু হিমাচলে মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। ত্রিপুরার মেয়েরা এখন ব্যাঙ্গালোরে। আগামীকাল সড়কপথে রওয়ানা হবে শিমোগার লক্ষ্যে। প্রায় ৩০০ কিমি পথ পাড়ি দিয়ে সন্ধ্যায় ত্রিপুরা দল পৌঁছবে শিমোগায়। অনূর্ধ্ব ১৫ বালিকাদের ক্রিকেট দল মঙ্গলবার বিমান পথে আগরতলা ছেড়েছে। ত্রিপুরার প্রথম ম্যাচ হিমাচল প্রদেশের বিরুদ্ধে। খেলা ২৬ ডিসেম্বর। গ্রুপে আরো চারটি দল হলো বেঙ্গল, উত্তরাখণ্ড, বিদর্ভ ও তামিলনাড়ু। বিসিসিআই আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব ১৫ একদিবসীয় ট্রফি ২০২২-২৩ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে কর্নাটকের সিমোগায়। প্রথমবারের মতো অংশগ্রহণকারী রাজ্য দলকে নেতৃত্ব দেবে অস্মিতা দেবনাথ। ডেপুটি হিসেবে রয়েছে তানিয়া দেব। এছাড়া, অন্যান্য ক্রিকেটাররা হলো অঙ্কিতা তাঁতি উড়িয়া, রিফু দেববর্মা, অনিতা নোয়াতিয়া, অর্পিতা দত্ত, অর্পিতা দেবনাথ, অস্মিতা দাস, দেবী সেন, গিয়া মন্ডল, মৌমিতা সাহা, স্নিধা সরকার ও সোহাদ্রিতা দেব। সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন ম্যানেজার নিবেদিতা দে, কোচ পীযূষ দেব, ট্রেইনার বাপী বিশ্বাস, ফিজিওথেরাপিস্ট মিষ্টি দেব ও অবজারভার সুজয়িতা রায়। উল্লেখ্য, রাজ্য দলের দ্বিতীয় ম্যাচ বেঙ্গলের বিরুদ্ধে, ২৮ ডিসেম্বর। তৃতীয় ম্যাচ উত্তরাখণ্ডের বিরুদ্ধে, ৩০ ডিসেম্বর। চতুর্থ ম্যাচ বিদর্ভের বিরুদ্ধে, ১ জানুয়ারি এবং পঞ্চম তথা গ্রুপ লীগের অন্তিম ম্যাচ তামিলনাড়ুর বিরুদ্ধে, ৩ জানুয়ারি। ক্রীড়ামোদী প্রত্যেকেই রাজ্য দলের সাফল্য কামনা করছেন।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top