News Flash

Image

জাল ইনকাম সার্টিফিকেট : কাছাড় জেলার সোনাইয়ে আটক যুবক

কাছাড় (অসম), ২০ ডিসেম্বর (হি.স) : ইনকাম সার্টিফিকেট জালিয়াতি করার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন এক যুবক । ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার সোনাইয়ে ।

পুলিশের হাতে আটক যুবকের নাম মুবারক হোসেন লস্কর । তিনি কাছাড় জেলার সোনাই সার্কেল এর অধীন নিয়াইরগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা ।

মঙ্গলবার সোনাই সার্কল অফিসার দীপঙ্কর নাথ তার বিরুদ্ধে সোনাই থানায় মামলা দায়ের করেছেন । সেই মামলার পরিপ্রেক্ষিতে সোনাই পুলিশ যুবককে আটক করে ।

মঙ্গলবার সার্কল অফিসার দীপঙ্কর নাথ বলেন, নিয়াইরগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা মুবারক হোসেন লস্কর নামের যুবক ইডব্লিউএস সার্টিফিকেট এর আবেদন করার জন্য ডকুমেন্ট জমা দিয়েছিলেন সার্কেল অফিসে । সেই মর্মে একজন পাটোয়ারী ডকুমেন্ট গুলো যাচাই করতে গিয়ে তার জমাকৃত ইনকাম সার্টিফিকেট ভেরিফিকেশনে জাল ধরা পড়ে । এরপর তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি ।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top