News Flash

  • Home
  • খেলা
  •  ‌চন্দ্র স্মৃতি ফুটবলে বীরেন্দ্রকে হারিয়ে জুয়েলস ফের শীর্ষে
Image

 ‌চন্দ্র স্মৃতি ফুটবলে বীরেন্দ্রকে হারিয়ে জুয়েলস ফের শীর্ষে

জুয়েলস-‌৩ (‌দেবরাজ,লুঙ্গা, পিটার)

বীরেন্দ্র-‌০‌

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।।গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট হাতছাড়া হলো বীরেন্দ্র ক্লাবের। পয়েন্ট হাতছাড়া হওয়ায় সুপারে যাওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে সুজিত ঘোষের দলের। মঙ্গলবার উমাকান্ত ময়দানে শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগে জুয়েলস অ্যাসোসিয়েশনের মুখোমুখি হয় বীরেন্দ্র ক্লাব। ম্যাচে জুয়েলস ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দিলো বীরেন্দ্র ক্লাবকে। ম্যাচটায় একপেশে ফুটবল খেললো জুয়েলস। কেননা বীরেন্দ্রর ফুটবলারদের সেরকম চনমনে ভাবই দেখা গেল না গোটা ম্যাচে। সুযোগটাকে দারুন ভাবে কাজে লাগায় জুয়েলসের ফুটবলাররা। সুবাদে প্রথমার্ধে দুই গোলও হাসিল করে নেয় দল। ২১ মিনিটে দেবরাজ জমাতিয়া এবং ২৩ মিনিটে লাল রুট লুঙ্গা দ্বিতীয় গোল আদায় করে নেয়। এতেই দলীয় ফুটবলারদের মনোবল চাঙ্গা হয়ে যায়। দুই গোল হজম করেই প্রথমার্ধের বিরতি। গোল পরিশোধ করার লক্ষ্যে বীরেন্দ্রর ফুটবলাররা দ্বিতীয়ার্ধে কিছুটা সচল হয়। কিন্তু গোল করার মতো আক্রমণভাগে ফুটবলারের অভাব। মাঝমাঠেই বল নিয়ে ঘোরাফেরা করতে থাকে সুজিত ঘোষের ছেলেরা। হাতে গোনা কয়েকটা অ্যাটাক যদিও তৈরি করে বীরেন্দ্রর ফুটবলাররা। তবে ভাগ্যও অনেকটা মন্দ রইলো বীরেন্দ্র ক্লাবের। নিশ্চিত দুটো গোল পোস্টে লেগে বাইরে চলে যায়। কপাল পুড়ে বীরেন্দ্র-‌র। পাল্টা দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে জুয়েলসের পক্ষে তৃতীয় গোল আদায় করে নেন বিদেশি পিটার। গোল ব্যবধান বেড়ে দাঁড়ালো ৩-০ তে। অবশেষে তিন গোলের ব্যবধানেই বীরেন্দ্র-‌র বিরুদ্ধে জয় হাসিল করে নিলো জুয়েলস অ্যাসোসিয়েশন। খেলা পরিচালনা করেন তাপস দেবনাথ। ম্যাচের সেরা ফুটবলার হলেন জুয়েলসের লাল রুট লুঙ্গা। তার হাতেআর্থিক পুরস্কার তুলে দিলেন প্রাক্তন ফুটবলার মিল্টন ঘোষ।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top