News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিশ্বকাপ ফাইনালের রাতে চলল গুলি, চাঞ্চল্য মেদিনীপুরে
Image

বিশ্বকাপ ফাইনালের রাতে চলল গুলি, চাঞ্চল্য মেদিনীপুরে

কলকাতা, ১৯ ডিসেম্বর (হি.স.): ফুটবল বিশ্বকাপ ফাইনালের রাতে মেদিনীপুরে চলল গুলি৷ শহরের মিত্র কম্পাউন্ডে ঘটনাটি ঘটেছে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরজুড়ে ।

জানা গিয়েছে এদিন টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যেই আসে দুষ্কৃতীরা৷ আর টাকা না-পেয়েই শূন্যে গুলি চালায় তারা। এই ঘটনায় অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
জানা গিয়েছে, রবিবার রাতে প্রতিদিনের মত টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন বছর ২৫-এর রাজীব দাস। তাঁর অভিযোগ, ঠিক তখনই মেদিনীপুর স্টেশন সংলগ্ন মিত্র কম্পাউন্ড এর কাছে পিছন দিক থেকে তিন দুষ্কৃতী তাঁকে মারধর করে। তাঁর কাছ থেকে টাকার ব্যাগ-সহ যাবতীয় জিনিস নিয়ে নেওয়ার চেষ্টা করেন। রাজীব টাকার ব্যাগ দিতে না-চাওয়ায় শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপরই স্থানীয়রা বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

এরপর ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ এসে পৌঁছয় এলাকায়। তারা এলাকার স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে৷ লিখিত অভিযোগ পাওয়ার পরে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। সোমবার সকালে একপ্রস্থ তল্লাশি চালায় পুলিশ। তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top