News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে মিড ডে মিল প্রকল্পের কর্মীদের মিছিল ও ডেপুটেশন
Image

খোয়াইয়ে মিড ডে মিল প্রকল্পের কর্মীদের মিছিল ও ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ মিড ডে মিল প্রকল্পের কর্মীদের পেশাগত দাবী আদায়ে শনিবার খোয়াইয়ে হলো মিছিল ডেপুটেশন৷ এদিন মিড ডে মিল কুক কাম হেল্পার্স কমিটি নামে একটি সংগঠন খোয়াইয়ে জেলা ভিত্তিক মিছিল ডেপুটেশন কর্মসূচীর ডাক দেয়৷মিড ডে মিল কর্মীদের নিয়মিতকরণ, বার্ষিক বোনাস, মাসে ১৮হাজার টাকা বেতন নির্ধারণ করা, দশ মাসের পরিবর্তে বছরে বারো মাসের বেতন প্রদান করা ও মিড ডে মিল প্রকল্পের কর্মীদের চাকুরি শেষে পেনশনের ব্যাবস্থা করা সহ বিভিন্ন দাবীতে এদিন জেলার বিভিন্ন প্রজেক্টে কর্মরত মিড ডে মিল কর্মীরা প্রথমে খোয়াইয়ের এন সি অ্যাভেনিওতে এসে জড়ো হন৷পরে এখান থেকে শুরু হওয়া মিছিল সুভাষপার্ক বাজারের রাস্তা পরিক্রমা করে  স্থানীয় সরকারী দ্বাদশ সুকল কম্পেক্সে জেলা শিক্ষা আধিকারিক কার্য্যালয়ের সামনে গিয়ে জমায়েতে মিলিত হন৷জমায়েত থেকে একটি প্রতিনিধিদল জেলা শিক্ষা আধিকারিকের সাথে তার অফিসকক্ষে মিলিত হয়ে দাবীসনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন তার হাতে৷প্রতিনিধিদলে ছিলেন বীর কুমার দেববর্মা, চিত্ত দেববর্মা, সুচিত্রা দেববর্মা, রীনা দেববর্মা ও রত্না শুক্লদাস৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top