News Flash

  • Home
  • দিনের খবর
  • আজ মেঘালয়, ত্রিপুরায় ৬,৮০০ কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
Image

আজ মেঘালয়, ত্রিপুরায় ৬,৮০০ কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): আজ রবিবার মেঘালয় এবং ত্রিপুরা সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি ৬,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পগুলি উদ্বোধন করবেন। প্রকল্পগুলি আবাসন, রাস্তা, কৃষি, টেলিকম, আইটি, পর্যটন এবং আতিথেয়তা সহ বিস্তৃত সেক্টরকে অন্তর্ভুক্ত করে।

শিলংয়ে প্রধানমন্ত্রী নর্থ ইস্টার্ন কাউন্সিলের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নেবেন। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নর্থ ইস্টার্ন কাউন্সিল উত্তর-পূর্ব অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই অঞ্চলের সমস্ত রাজ্য জুড়ে বিভিন্ন অবকাঠামো প্রকল্প এবং অন্যান্য উন্নয়ন উদ্যোগে সহায়তা দিয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, জলসম্পদ, কৃষি, পর্যটন, শিল্প সহ অন্যান্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর শিলংয়ের স্টেট কনভেনশন সেন্টারে নর্থ ইস্টার্ন কাউন্সিলের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। পরে একটি জনসভায় ভাষণও দেবেন তিনি। প্রধানমন্ত্রী ২৪৫০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন, উত্সর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এছাড়া প্রধানমন্ত্রী মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং অসমে ২১টি হিন্দি গ্রন্থাগারও উদ্বোধন করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্য জুড়ে ছয়টি সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও তিনি তুরা এবং শিলং টেকনোলজি পার্ক ফেজ-২-এ ইন্টিগ্রেটেড হসপিটালিটি অ্যান্ড কনভেনশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top