News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কাছাড়ের ধলাইয়ে পুলিশি অভিয়ানে বাজেয়াপ্ত প্রায় ৩১ কোটি টাকার ৬.২০ লক্ষ ইয়াবা ট্যাবলেট, ধৃত তিন
Image

কাছাড়ের ধলাইয়ে পুলিশি অভিয়ানে বাজেয়াপ্ত প্রায় ৩১ কোটি টাকার ৬.২০ লক্ষ ইয়াবা ট্যাবলেট, ধৃত তিন

ধলাই (অসম), ১৮ ডিসেম্বর (হি.স.) : নেশা সামগ্রী ড্রাগস, ইয়াবা ট্যাবলেট প্রভৃতির বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। নেশাসামগ্রীর বিরুদ্ধে কাছাড় পুলিশের লাগাতার অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে আজ রবিবার ভোরে ধলাই পুলিশের নাকা চেকিঙে সন্দেহের বশে একটি ট্রাকে তালাশি চালিয়ে ৬২ প্যাকেটে আন্তর্জাতিক বাজারে প্রায় ৩১ কোটি টাকা মূল্যের ৬ লক্ষ ২০ হাজারটি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ। একইসঙ্গে মাদক পাচারে বহিঃরাজ্যের তিন পাণ্ডাকে পুলিশ গ্রেফতার করেছে।

উল্লেখ্য, গতকাল শনিবার একটি খালি লরির বডি কেটে প্রচুর পরিমাণের বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছিল ধলাই পুলিশ। পাচারচক্রের বিরুদ্ধে লাগাতার সফল অভিযানের জন্য মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে কাছাড় পুলিশের ভূঁয়সী প্রশংসা করেছেন।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top