News Flash

Image

বিএসএইইউ-তে এনএসএস শিবির

কলকাতা, ১৭ ডিসেম্বর (হি স)। পড়ুয়াদের সেবাকাজে যুক্ত করার লক্ষে শনিবার জাতীয় সেবা প্রকল্পের (এনএসএস) একটি শিবির শুরু হল বাবা সাহেব অম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে (বিএসএইইউ, পূর্বতন দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন, প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিষ্ট্রেশন)।

সাত দিনের এই শিবিরে অংশ নিচ্ছেন প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী। শিবিরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ সোমা বন্দ্যোপাধ্যায়। এনএসএস-এর প্রোগ্রাম অফিসার ডঃ সুমনা সামম্ত নস্কর জানান, প্রতিদিন স্বাস্থ্য শিবিরের আবশ্যিক নানা পাঠ ছাড়াও এতে থাকবে মূল্যবোধ শিক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা প্রভৃতি সমাজবোধের নানা পাঠ।

শিবিরের অন্যতম ব্যবস্থাপক অধ্যাপক ডঃ বিশ্বজিৎ বালা জানান, স্বেচ্ছাসেবীদের হাতেকলমে কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের ডেভিড হেয়ার ক্যাম্পাস সংলগ্ন পেয়ারাবাগান বস্তিকে চিহ্ণিত করা হয়েছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারতের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় মোদিকে অভিনন্দন রবি শাস্ত্রীর

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করায় প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 10, 2026

দরভাঙ্গায় কোসি নদীতে নৌকাডুবি, নিখোঁজ তিন মহিলা কৃষক

পাটনা, ১০ জুন (আইএএনএস): বিহারের দরভাঙ্গা জেলায় কোসি নদীতে কৃষকবোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তিন মহিলা নিখোঁজ…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top