News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিরানীয়ায় বাইক দূর্ঘটনায় নিহত তিন কিশোর
Image

জিরানীয়ায় বাইক দূর্ঘটনায় নিহত তিন কিশোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷  বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু তিন বন্ধুর৷ ঘটনা শুক্রবার দুপুরে জিরানিয়া থানার অন্তর্গত চম্পকনগর এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় এইদিন তিন কিশোব টিআর-০১ই-৯০৮৪ নাম্বারের বাইক নিয়ে ঘুরতে বের হয়৷ বিভিন্ন জায়গা ঘুরার পর তারা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় জিরানিয়া থানার অন্তর্গত চম্পকনগর ফাঁড়ি থানার সামনে দুর্ঘটনার কবলে পরে৷ সাথে সাথে চম্পকনগর ফাঁড়ি থানার পুলিশ কর্মীরা আহত তিন বন্ধুকে  উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তিন বন্ধুকে মৃত বলে ঘোষণা করে দেন৷ চম্পকনগর ফাঁড়ি থানার কনস্টেবল পার্থ দাস জানান দ্রুত গতিতে বাইক চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে৷ ঘটনাকে কেন্দ্র করে চম্পকনগর এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া৷

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top