News Flash

Image

কাটিগড়া ছয়টি গরু উদ্ধার, ধৃত দুই

কাটিগড়া (অসম), ১৬ ডিসেম্বর (হি.স.) : অসমের বরাক উপত্যকায় যেন মাথাছড়া দিয়ে বসেছে পশু পাচার । ফের কাছাড় জেলার কাটিগড়া গরু উদ্ধার করেছে পুলিশ । এরসঙ্গে জব্দ করা হয়েছে দুইটি গাড়ি । পুলিশের হাতে আটক হয়েছেন দুইজন পাচারকারী ।

বৃহস্পতিবার রাত দশটা নাগাদ কাছাড় জেলার কাটিগড়ার টি আর কে সড়কের গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এ এস ১১ বি ছি ০১৮৪ নম্বরের একটি ম্যাজিক ট্রাক গাড়ি থেকে পাঁচটি গরু উদ্ধার করতে সক্ষম হয়েছে কাটিগড়া পুলিশ । গাড়ি চালক জনৈক রিজু বড়ভূইয়া ও গরুর মালিক আবিল হুসেনকে আটক করেছে পুলিশ ।

অন্যদিকে একই সময়ে অপর একটি এ এস ১১ এক্স ৬৫৩১ নং এর এল্ট্রো গাড়ির ভিতরে পা বাঁধা অবস্থায় একটি গরু উদ্বার করেন পুলিশের অভিযানকারী দল । কিন্তু এর সঙ্গে কোন ব্যক্তি আটক করা সম্ভব হয়নি । রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

কাটিগড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নব কুমার শইকিয়া জানান, দুটি গাড়ি সহ গরু ও দুই পাচারকারী কাটিগড়া থানার হেফাজতে রয়েছে । এনিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি ।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top