News Flash

Image

৫৭ মাস পর চেবরিতে খুলল সিপিএম পার্টি অফিস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷  পাঁচ দফা দাবীর পদযাত্রা খোয়াইয়ের চেবরিতে৷ দীর্ঘ ৫৭ মাস পর দরজা খুললো বন্ধ থাকা সিপিএম পার্টি অফিসের৷ বেকারের কর্মসংস্থান, সুকলে সুকলে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, স্বাস্থ্য ও বিদ্যুত পরিষেবার মানোন্নয়ন ও রেগা , টুয়েপ প্রকল্পের মজুরি ও কাজের দিন বৃদ্বি সহ গণতন্ত্র পুণরুদ্বার, সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠা৷ এই জনস্বার্থ সংশ্লিষ্ট পাঁচ দফা দাবী৷ এই দাবী নিয়েই শুক্রবার সি পি আই  এম- র পদযাত্রায় রীতিমতো আন্দোলিত হলো খোয়াইয়ের চেবরি এলাকা৷ শুরু হয় পাঁচ দফা দাবির ভিত্তিতে পদযাত্রা৷  মিছিলের পুরোভাগে সি পি আই এম-র রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সি পি আই ( এম)র রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস, জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা, খোয়াই মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা সহ নেতৃবৃন্দ৷ মিছিলটি চেবরি বাজারস্থিত ৫৭ মাস ধরে বদ্ধ থাকা পার্টি অফিসের সামনে গিয়ে মিছিলটি সমাপ্ত হয়৷ দীর্ঘ ৫৭ মাস ধরে বন্ধ থাকা চেবরি পার্টির শাখা অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন সি পি আই ( এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী৷

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top