News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোমতী জেলা হাসপাতালে ট্রমা সেন্টারের উদ্বোধন করলে মুখ্যমন্ত্রী
Image

গোমতী জেলা হাসপাতালে ট্রমা সেন্টারের উদ্বোধন করলে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ শুক্রবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে উদ্বোধন হল গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের৷ এদিন উদ্বোধনের পর ট্রমা সেন্টারটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা৷ উপস্থিত ছিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব ঘোষ সহ অন্যান্যরা৷ গোমতী জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন সমস্ত ধরনের পরিষেবা এই এখানে পাওয়া যাবে৷ এতে করে আই জি এম , জিবি এবং টি এম সি-তে স্থানান্তর করার প্রবণতা কমবে৷ দক্ষিণ থেকে শুরু করে গোমতী জেলার মানুষ এই পরিষেবা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী৷ জেলা হাসপাতালে সিটি স্ক্যান মেসিন নষ্ট সম্পর্কে তিনি জানান এই বিষয়ে খোঁজ খবর নেবেন৷ কোন কোন ক্ষেত্রে অসুবিধা আছে তা দেখা হবে৷ ৫ কোটি টাকা ব্যয়ে এই ট্রমা সেন্টার নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি৷ ২৪ ঘন্টা পরিষেবা প্রদান করা হবে৷ রাজ্যের শ্রেষ্ঠ ট্রমা সেন্টার গুলির অন্যতম বলে জানান তিনি৷

Releated Posts

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

বিধানসভা অধিবেশন মুলতবি

আগরতলা, ৩০ এপ্রিল: ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আজ শেষ হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বিধানসভা পরিচালনায় সহযোগিতা…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top