News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারের মদ কাণ্ড গড়াল সুপ্রিম কোর্টে, সিট তদন্তের আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতে আর্জি
Image

বিহারের মদ কাণ্ড গড়াল সুপ্রিম কোর্টে, সিট তদন্তের আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতে আর্জি

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : বিহারে বিষমদ কাণ্ড এবার গড়াল সুপ্রিম কোর্টে। বিষ মদে মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একটি আবেদন। শুক্রবার শীর্ষ আদালতের শরণাপন্ন হয়ে একজন আবেদনকারী আবেদন জানিয়েছেন, বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত করুক।

পাশাপাশি আবেদনে এটাও অনুরোধ করা হয়েছে যে, নিরপেক্ষ তদন্ত এবং অবৈধ মদের উৎপাদন, ব্যবসা এবং বিক্রয় রোধে কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে হবে। মৃতদের জন্য ক্ষতিপূরণেরও দাবি জানানো হয়েছে।
প্রসঙ্গত, বিহারে বিষমদ কাণ্ডে এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এদিন উত্তাল হল বিহার বিধানসভা। উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব কথা বলা শুরু করা মাত্রই বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। বিরোধী দলনেতা বিজয় সিনহার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top