News Flash

  • Home
  • খেলা
  • বিজয় মার্চেন্টে এম.পি’র বিশাল স্কোর, কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন ত্রিপুরা
Image

বিজয় মার্চেন্টে এম.পি’র বিশাল স্কোর, কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। প্রতিপক্ষের পাহাড় প্রমাণ স্কোর। তার অর্থ ত্রিপুরা দল যেন আরো একটি পরাজয়ের প্রহর গুনতে শুরু করেছে। মোট কথা ত্রিপুরা দলের সামনে আরও একটি পরাজয় অপেক্ষা করছে জাতীয় ক্রিকেট আসরে। বিজয় মার্চেন্ট ট্রফির তিন দিবসীয় ম্যাচ খেলা হচ্ছে সুরাটে। গ্রুপ লীগের চতুর্থ ম্যাচে ত্রিপুরা বনাম মধ্যপ্রদেশের খেলা আজ, শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রথম দিনে মধ্যপ্রদেশ এতটাই ব্যাটিং দাপট দেখিয়েছে। মহারাষ্ট্রের মতো মধ্যপ্রদেশও ত্রিপুরাকে ইনিংস সহ পরাজিত করে কিনা সেটাই এখন দেখার বিষয়। সবাই তো আর রিয়াদের মতো নয়। রাকেশ রুদ্র পালকে ১২ ওভার বল করে ৮২ রান দিতে হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ত্রিপুরার ছেলেমেয়েদের কম বয়স থেকেই তিন- চার দিনের ম্যাচ খেলার লাগাতর প্র্যাকটিস করানো আবশ্যক। তাতে আশা করা যায় রাজ্য দল কিছুটা সাফল্য পেতে শুরু করবে। সুরাটের সি কে পিঠাওয়ালা গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস দিতে মধ্যপ্রদেশ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। দলীয় ১৪ রানের মাথায় শুভজিৎ এর দ্বিতীয় ওভারে চতুর্থ ও ষষ্ঠ বলে পরপর দুজনকে আউট করে প্যাভেলিয়নে ফেরত পাঠালেও ওপেনার আরিয়ান কুশাউ একাই যেন একশ’। সত্যি হলো তাই, দিনভর টিকে থেকে ব্যাট চালিয়ে মধ্যপ্রদেশ ৮৮ ওভার ৩ বল খেলে ৩৮০ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। দলের পক্ষে ওপেনার আরিয়ানের ১৫৬ রান, অধিনায়ক মানাল চৌহান এর ৮৯ রান এবং স্পর্শ ধাকরের ৪২ রান উল্লেখযোগ্য। ত্রিপুরার রিয়াদ হোসেন পাঁচটি উইকেট তুলে নিয়েছে ১১১ রানের বিনিময়ে। এছাড়া শুভজিৎ দাস ও সৌরদীপ দেববর্মা দুটি করে এবং অভিক পাল পেয়েছে একটি উইকেট। পাহাড় প্রমাণ রানের স্কোর দেখে ত্রিপুরার ব্যাটসম্যানরা আগামীকাল দিনের শুরুতে ব্যাটিং কেমন করে তাই এখন দেখার বিষয়। সংক্ষিপ্ত স্কোর: মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে ৩৮০ রান।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top