News Flash

  • Home
  • দেশ
  • মা উড়ালপুলে দুর্ঘটনা, আহত ৫ জন, আশঙ্কাজনক ১
Image

মা উড়ালপুলে দুর্ঘটনা, আহত ৫ জন, আশঙ্কাজনক ১

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স.) : ফের মা উড়ালপুলে দুর্ঘটনা। বেপরোয়া মদ্যপ চালকদের প্রমোদ চালনার জেরে ভোরের শহরে ভয়াবহ বিপত্তি।

জানা গিয়েছে, শুক্রবার ভোর ৫টা নাগাদ সল্টলেকের দিক থেকে প্রবল গতিতে একটি গাড়ি আসছিল। পার্ক সার্কাসের কাছে মা উড়ালপুলের ফ্ল্যাঙ্কে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে সেটি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাতিস্তম্ভ সমেত ডিভাইডারের অপর প্রান্তে গিয়ে পড়ে। ঘটনায় পালটি খেয়ে যায় গাড়িটি। ডিভাইডার টপকে উড়ালপুলের অন্য লেনে চলে গিয়েছিল গাড়িটি।

ঘটনায় চালক সহ গাড়ির মোট পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তবে আহত অবস্থায় চালককে ফেলে রেখেই বাকি চারজন এলাকা থেকে চম্পট দেয়। শাহবাজ নামে ওই চালকের পায়ের জখম গুরুতর বলেই জানা গিয়েছে। বর্তমানে তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

Releated Posts

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top