নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ ভগিনী নিবেদিতা হোস্টেলের চরম অব্যবস্থা নিয়ে শিক্ষামন্ত্রীর দারস্থ হন ছাত্রীরা৷ শিক্ষামন্ত্রীর কাছ থেকে তেমন কোন আশ্বাস না পেয়ে হতাশ হয়ে ফিরলেন ছাত্রীরা৷ ছাত্রীরা শিক্ষা দপ্তরের অভিভাবক মশাইয়ের হুঁশ ফেরাতে বাসভবনে গেলেন বৃহস্পতিবার৷ হোস্টেলের দীর্ঘদিনের সমস্যা সম্পর্কে মন্ত্রীকে অবগত করেন ছাত্রীরা৷ ছাত্রীদের অভিযোগ কৃষ্ণনগর স্থিত ভগিনী নিবেদিতা হোস্টেলের চরম বেহাল দশায় পরিণত হয়ে আছে৷ বহু কক্ষের মধ্যে বৈদ্যুতিক পাখা এবং আলোর ব্যবস্থা নেই৷ এমনকি পানীয় জলের চরম অভাব৷ বাথরুম গুলির অবস্থা পর্যন্ত অত্যন্ত করুন৷ পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা নেই৷ ছাত্রীরা যাতে এ বিষয়ে মুখ খুলতে না পারে তার জন্য তাদের উপর মিথ্যা অভিযোগ তুলেন হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত দিদিমণি তৃপ্তি সাহা৷ সবচেয়ে বড় বিষয় হলো ছাত্রীরা যদি রাত ৮ টার পরে অসুস্থ হয়ে পড়েন তাহলে হোস্টেলের পক্ষ থেকে ছাত্রীদের কোন ধরনের সহযোগিতা করা হয় না৷ বুধবার রাতে হোস্টেলের এক ছাত্রী অসুস্থ হওয়ার পর সেই ছাত্রীকে চিকিৎসার জন্য ডাক্তার কাছে নিয়ে যেতে অন্যান্য ছাত্রীদের রাস্তা থেকে গিয়ে অটো ডেকে আনতে হয়েছে৷ এ সমস্যাগুলো নিয়ে বহুবার ছাত্রীরা হোস্টেলে প্রতিবাদ জানালে তাদের বলা হয় বিষয়টি তিনি দেখবেন৷ কিন্তু পরবর্তী সময় এই সমস্যাগুলি সুরাহা করার কোন ভূমিকা নেননি দিদিমণি তৃপ্তি সাহা বরং ছাত্রীদের উপর মিথ্যা অভিযোগ তুলে দেওয়া হয় বলে ছাত্রীরা শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ জানায়৷

হোস্টেলের নানা সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রীর বাড়িতে ধরণা দিল ছাত্রীরা
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















