News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্নাটকে উল্টে গেল স্কুলবাস ৩ শিক্ষকসহ আহত ২১ জন পড়ুয়া
Image

কর্নাটকে উল্টে গেল স্কুলবাস ৩ শিক্ষকসহ আহত ২১ জন পড়ুয়া

বেঙ্গালুরু, ১৫ ডিসেম্বর (হি.স.): কর্নাটকে ৪৭ জন পড়ুয়া এবং শিক্ষকদের নিয়ে উল্টে গেল স্কুলবাস। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কর্নাটকের শিবমোগা জেলায়। এই ঘটনায় ১৮ জন পড়ুয়া এবং তিন শিক্ষক আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

দুর্ঘটনাগ্রস্ত বাসটি মাইসুরু জেলার হুঁসুরের একটি সরকারি স্কুলের। পড়ুয়াদের তাদের বাড়ি থেকে তোলার পর বাসটি স্কুলের উদ্দেশে রওনা হয়েছিল। আহত পড়ুয়াদের মধ্যে কয়েক জনের দাবি, দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। ভাক্কোড়ির কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পড়ুয়াদের নিয়ে সেটি উল্টে যায়।

রাস্তার উপর স্কুলবাস উল্টে যেতেই স্থানীয়রা ছুটে আসেন উদ্ধারকাজে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, হঠাৎই বিকট একটা আওয়াজ পান তাঁরা। রাস্তায় বেরোতেই দেখেন একটি স্কুলবাস উল্টে গিয়েছে। ভিতর থেকে তখন আর্তচিৎকার, কান্নাকাটির আওয়াজ ভেসে আসছিল। স্থানীয় মানুষই বাসের ভিতর থেকে পড়ুয়াদের এক এক করে উদ্ধার করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল।

পুলিশ সূত্রে খবর, আহত পড়ুয়াদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।-

Releated Posts

পবিত্র জন্মাষ্টমী সকলের জীবনে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি বয়ে আনুক: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তায়…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

মহাকাশ অভিযানে আরও এক ধাপ এগোল ভারত, ইসরো-র ইওএস-০৫ উৎক্ষেপণে কেন্দ্রীয় মন্ত্রীদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহাকাশ গবেষণায় ভারতের সক্ষমতা আরও এক ধাপ বাড়ল। ভূসমকালীন কক্ষপথ থেকে ভারতের প্রথম ইমেজিং…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top