News Flash

  • Home
  • বিদেশ
  • টেসলার ৩.৬ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করলেন মাস্ক
Image

টেসলার ৩.৬ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করলেন মাস্ক

ওয়াশিংটন, ১৫ ডিসেম্বর (হি.স.) : টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক আরও ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন। বুধবার তিনি এই পরিমাণ অর্থের শেয়ার বিক্রি করেন। মার্কিন সিকিউরিটিজ এ জমা দেওয়া নথির উল্লেখ্য করে এমনটাই জানাইয়েছে বার্তা সংস্থা রয়টার্স । এতে বলা হয়েছে, মাস্ক সোমবার থেকে বুধবার পর্যন্ত ২২ মিলিয়ন শেয়ার বিক্রি করেছেন। অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলার খরচ করে টুইটার কেনার পর দ্বিতীয়বারের মতো এত বিশাল পরিমাণে শেয়ার বিক্রি করলেন তিনি।

এটি এখনও পরিষ্কার নয় যে, টুইটার কেনার সঙ্গে এই শেয়ার বিক্রির কোনও সংযোগ রয়েছে কি না। মাস্কের এসব কর্মকাণ্ড বিনিয়োগকারীদের হতাশ করছে। তারা ভাবছেন, টেসলার চেয়ে টুইটারে গুরুত্ব দেওয়া শুরু করেছেন তিনি। আইজি মার্কেটের বিশ্লেষক টনি সিকামোর বলছেন, ব্যবসায় এটি আত্মবিশ্বাস দেয় না। এটি ভালো পরিস্থিতিও নয়। আমি অনেক বিনিয়োগকারীর সঙ্গে কথা বলেছি যাদের টেসলা শেয়ার রয়েছে। তারা ইলনের ওপর ক্ষুব্ধ। প্রসঙ্গত, টেসলায় মাস্কের ১৩ দশমিক ৪ শতাংশ শেয়ার রয়েছে। যা গত বছরও ছিল ১৭ শতাংশ।

Releated Posts

ভারত-অস্ট্রেলিয়া নৌবাহিনীর বৈঠক, অপারেশনাল সমন্বয় ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

ক্যানবেরা, ১২ আগস্ট (আইএএনএস): সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে অপারেশনাল সমন্বয় বাড়ানো এবং সক্ষমতা বৃদ্ধি ও…

ByByNews Desk Aug 12, 2026

বাংলাদেশে আদিবাসী অধিকার সুরক্ষার দাবি, বাড়তে থাকা হিংসা নিয়ে উদ্বেগ বিশেষজ্ঞদের

ঢাকা, ১২ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান, ভূমির অধিকার এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বেশি স্বীকৃতি ও…

ByByNews Desk Aug 12, 2026

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top