News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ চড়িলামে স্ত্রীর সাথে ঝগড়া করে বসত ঘরেই আগুন ধরিয়ে দিল স্বামী
Image

দক্ষিণ চড়িলামে স্ত্রীর সাথে ঝগড়া করে বসত ঘরেই আগুন ধরিয়ে দিল স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷  দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের চৌমুহনী পাড়া এলাকার বাসিন্দা মরণ ভৌমিকের বাড়িতে ভয়াবহ অগ্ণিকাণ্ড৷ ঘরে থাকা সকল আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ ঘটনার বিবরণে জানা যায় পারিবারিক কলহের জেরে খোদ মরণ ভৌমিক নিজ ঘরে আগুন লাগিয়ে দেয়৷ মরণ ভৌমিকের সহধর্মিণী জানান মঙ্গলবার স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হয়েছে৷ বুধবার সকালে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বারিয়ে যান৷ সন্ধ্যার সময় কাজ থেকে বাড়িতে আসার পর ওনার স্বামী পুনঃরায় বাকযুদ্ধ শুরু করে৷ একটা সময় মরণ ভৌমিক ওনাকে মারধর করার জন্য উদ্যত হয়৷ তখন তিনি বাড়ি থেকে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন৷ পরবর্তী সময় মরণ ভৌমিক নিজের বসত ঘরে আগুন লাগিয়ে দিয়ে বাড়ি থেকে চলে যান৷ এই ঘটনা প্রত্যক্ষ করে তিনি চিৎকার শুরু করেন৷ ছুটে আসে পাড়া প্রতিবেশীরা৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ ততক্ষণে মরণ ভৌমিকের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়৷ এমনকি ঘরে থাকা সকল আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top