News Flash

Image

সহকারীকে পিটিয়ে খুন ডাম্পার চালকের, উত্তেজনা উধারবন্দের পানগ্রামে

উধারবন্দ (অসম), ১৫ ডিসেম্বর (হি.স.) : কাজে না যাওয়ায় সহকারী শ্রমিককে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা এলাকার পানগ্রামে। মৃত শ্রমিককে হীরা বাউরি বলে পরিচয় পাওয়া গেছে। দিনমজুরকে হত্যা করার অভিযোগ উঠেছে তমিজ উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

জানা গেছে, মৃত শ্রমিক হীরা বাউরি ছিলেন ডাম্পারচালক তমিজ উদ্দিনের সহকারী। গত কয়েকদিন ধরে হীরা তাঁর শারীরিক অবস্থা ভালো না থাকায় কাজে যাচ্ছিল না। কিন্তু গত সোমবার হঠাৎ করে ক্ষেপে যায় ডাম্পার চালক তমিজ উদ্দিন। সোমবার হীরার ঘরে তমিজ উপস্থিত হয়ে তাঁকে টেনে-হ্যাঁচড়ে ধরে নিয়ে যায়। এর পর তার ওপর শারীরিক অত্যাচার চালায়। অত্যাচারে এক সময় সংজ্ঞা হারিয়ে ফেলে হীরা বাউরি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে ভরতি করেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

কিন্তু তার শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। গতকাল বুধবার রাতে ডাক্তারদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে হীরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজ বৃহস্পতিবার হীরা বাউরির মৃত্যুর খবরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উত্তেজনা ছড়ার প্রানগ্রামে। উত্তেজিত জনতা আক্রমণ চালান ডাম্পার চালক তমিজের ঘরে। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় সে। এ ঘটনায় উধারবন্দ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এক মামলা রুজু করে খুনি তমিজকে ধরতে জাল বিছিয়েছে। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার পরিস্থিতি থমথমে।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top