News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৫০ ছাড়াতে পারে বিহারের বিষমদ-কাণ্ডে মৃত্যুর সংখ্যা
Image

৫০ ছাড়াতে পারে বিহারের বিষমদ-কাণ্ডে মৃত্যুর সংখ্যা

ছাপড়া(বিহার), ১৫ ডিসেম্বর (হি.স.): বিহারের ছাপড়া গ্রামে বিষমদকাণ্ডে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়াতে পারে বলে সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২৫ জনেরও বেশি। এখনও অসুস্থ বহু ব্যক্তি। তাঁদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। গোটা ঘটনা নিয়ে তোলপাড় বিহারের রাজ্য রাজনীতি। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। উল্লেখ্য, বিহারে নীতীশ কুমার সরকার মদ্যপানে নিষেধাজ্ঞা জারি করেছে ২০১৬ সালে। তারপরও সেখানে বিষমদ খেয়ে মৃত্যু হল ২৫ জনের। যা নিয়ে রীতিমতো উত্তাল বিহারের রাজ্য-রাজনীতি।প্রসঙ্গত, বিহারের রাজনীতিতে সদ্য বিষমদ কাণ্ড ঘিরে তোলপাড় হতে শুরু করেছে। বিজেপির তরফে প্রশ্ন উঠেছে নীতীশ কুমারের সরকারের মদ্যপান বিরোধী নীতিতে। যেখানে নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল। সরকার কতটা তৎপর বিষমদ রুখতে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

বুধবার স্থানীয় বিজেপি বিধায়ক জনক সিংহ, নীতীশ কুমারের সরকারকে কাঠগড়ায় তোলেন। তাঁর দাবি, মৃতদের মধ্যে তিনজন তাঁর গ্রামের বাসিন্দা। কীভাবে মদ-নিষিদ্ধ রাজ্যে এই ঘটনা ঘটে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। গতকালই এই ঘটনা নিয়ে উত্তাল হয় বিহারের বিধানসভা। এরপরই নীতীশ কুমার মেজাজ হারিয়ে ফেলেন। বিধানসভায় নীতীশ বিরোধীদের মাতাল বলে কটাক্ষও করেন।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top