News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে তাঁর ৯২-তম জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
Image

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে তাঁর ৯২-তম জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ১৫ ডিসেম্বর (হি.স.) : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং অসমের প্রথম বিজেপি সাংসদ কবীন্দ্র পুরকায়স্থকে তাঁর ৯২-তম জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যমে অসম তথা উত্তর-পূর্বাঞ্চলে বিজেপির পিতমহ কবীন্দ্র পুরকায়স্থের সঙ্গে দুজনের একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আপনার জন্মদিনে আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রজ্ঞা এবং জনসেবার অভিজ্ঞতায় আমরা সমৃদ্ধ। মা কামাখ্যা ও মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেবের কাছে প্রার্থনা করি যাতে আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন।’

এখানে উল্লেখ করা যেতে পারে, ১৯৩১ সালের ১৫ ডিসেম্বর তদানীন্তন পূর্বপাকিস্তান (অধুনা বাংলাদেশ)-এর সিলেট জেলার কামারখালে জন্মগ্রহণ করেন কবীন্দ্র পুরকায়স্থ। পরবর্তীতে সিলেট এবং অসমের কাছাড় জেলা সদর শিলচরে স্কুল ও কলেজের পাঠ সমাপ্ত করে গৌহাটি ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানে স্নাকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

১৯৯১ সালে কবীন্দ্র পুরকায়স্থ বিজেপির টিকিটে অসমের প্রথম সাংসদ হিসেবে শিলচর আসনে নির্বাচিত হয়েছিলেন। এর পর ১৯৯৮ সালে ফের তিনি দুর্দণ্ডপ্রতাপ কংগ্রেস নেতা সন্তোষমোহন দেব এবং এআইইউডিএফ-প্রধান বদরউদ্দিন আজমলকে পরাজিত করে পুনর্বার সাংসদ নির্বাচিত হয়ে অটলবিহারী বাজপেয়ী সরকারের যোগাযোগ দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top