News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রীর সফরের আগে স্থায়ী সমাধান চান চাকরীচ্যুত শিক্ষকরা
Image

প্রধানমন্ত্রীর সফরের আগে স্থায়ী সমাধান চান চাকরীচ্যুত শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ প্রধানমন্ত্রীর রাজ্য সফরের আগে চাকুরিচ্যুত ১০,৩২৩ -এর শিক্ষক শিক্ষিকারা রাজ্য সরকারের কাছে জবাব চাইলো৷ আগামী দু-তিন দিনের মধ্যে তাদের সমস্যার সমাধান করার জন্য এক প্রকার ভাবে অনশন মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে দেন চাকরিচ্যুত শিক্ষক অরবিন্দ শর্মা৷ বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ণ অনশন মঞ্চ থেকে ১০,৩২৩ ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজের সদস্য অরবিন্দ শর্মা আরো জানান, ৫৬ দিন ধরে রাস্তায় বসে আছেন ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷ আর এই বিষয়ে রাজ্য গোয়েন্দা শাখা থেকে জানতে পারেন আগামী ১৮ ডিসেম্বর রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাই প্রধানমন্ত্রীর সফরের আগে আগামী ১৬ ডিসেম্বর রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছেও যাবে ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷ কিন্তু এই দিন যদি সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা জবাব না দেয় তাহলে অনশন মঞ্চ থেকে প্রশ্ণ ছোড়া হবে৷

Releated Posts

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top